স্টক ব্রোকার সনদ পেয়েছে আল হারামিন সিকিউরিটিজ

সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার আল-হারামিন সিকিউরটিজ স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি গত ২১ মার্চ স্টক ব্রোকার সনদ পেয়েছে।
কোম্পানিটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন নম্বর ডিএসই-২৬৩/২০২২/৬০৭। আর ব্রোকার ট্রেডিং আইডি হচ্ছে-এএইচএস।
এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৮ জুলাই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও সাড়ে ৫০০ কোটি টাকার নিচে নেমেছে; যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২৫ মে ডিএসইতে ৫১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।