নগরজুড়ে কৃষ্ণচূড়া সোনালুর ঝলকানি

সাদাকালো নিউজ
শেষ বৈশাখের দিকে এসেও প্রকৃতিকে রাঙিয়ে চারপাশে ফুটেছে রক্তলাল কৃষ্ণচূড়া আর হলুদ সোনালু। ঢাকা শহরের কয়েকটি যায়গায় লাল আর হলুদে রাঙিয়ে ফুল ডালে ডালে ফুটেছে ফুল দুটি।
বৈশাখের এ আগুন ঝরা সময়ে কিছুটা প্রশান্তি পেতে ঢু মারতে পারেন কোনো কৃষ্ণচূড়া কিংবা সোনালুর তলায়।
কৃষ্ণচূার বৈজ্ঞানিক নাম ডেলোনিখ রেজিয়া। মূলত আগুন লাল ফুলের জন্য বৈশাখজুড়ে সবার নজর কাড়তে সক্ষম এ ফুল। ইংরেজী ফ্লেম ট্রি নামের এ ফুল পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে গুলমোহর নামে পরিচিত। সোনালুর ইংরেজী নাম গোল্ডেন শাওয়ার ফ্লাওয়ার। স্থানীয়ভাবে এ ফুল বানরলাঠি নামেও পরিচিত।
গ্রীষ্মকালীন এ ফুল বর্ষা পর্যন্ত ফুটতে দেখা যায় এদেশে। কটকটা হলুদ রংয়ের এ ফুল ঝারবাতির মতো থোকায় থোকায় ঝুলে ফুটে থাকে।
কৃষ্ণচূড়ার এ ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে তোলা।কৃষ্ণচূড়ার এ ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে তোলা।কৃষ্ণচূড়ার তলায় বেড়ানোর জন্য ঢাকার সবচেয়ে ভালো জায়গা জাতীয় সংসদ ভবনের পেছনে লেক সড়ক। ক্রিসেন্ট লেকের এ সড়কের কোথাও কোথাও ঢেকে ফেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। সড়কটির ওপারে চন্দ্রিমা উদ্যানের ভেতরের অনেক গাছেও আছে ফুটন্ত কৃষ্ণচূড়া।
ঢাকায় এ ফুলের আরেক জগত জাতীয় উদ্ভিদ উদ্যান। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত মিরপুরের এ উদ্যানের ভেতরের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুটেছে কৃষ্ণচূড়া। এছাড়াও ঢাকার ওয়ারী এলাকার বলধা গার্ডেন, পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কেও ফুটেছে কৃষ্ণচূড়া।