পিকে হালদারকে দেশে আনা হবে কী?
সাদাকালো নিউজ
দেশের আর্থিক খাতের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার ভারতে ধরা পড়েছেন শনিবার ভোরে। তাঁকে দেশে ফেরানোর প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন প্রররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং দুর্নীতি দমন কমিশন- দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়া ব্যক্তি পিকে হালদার হলে তাঁকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, ‘পিকে হালদার ভারতে গ্রেফতার হওয়ার বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে জানামাত্র তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে দুদক কাজ করছে। অনেকে নামে-বেনামে দেশ থেকে টাকা পাচার করছে। তারা দেশের শত্রু। তাদের ধরে নিয়ে আসা ভালো। পিকে হালেদারকে ধরে নিয়ে আসার মতো দুই-একটি দৃষ্টান্ত হলে তা আরও ভালো হবে।’
এদিকে, পিকে হালদারকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। দুপুরের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।









